আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বুকে আঁকড়ে ধরা সন্তানসহ মায়ের লাশ উদ্ধার, নর্মদায় নৌকাডুবিতে নিহত ৯।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের মধ্যপ্রদেশের নর্মদা নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে যে দৃশ্য চোখে পড়ে তা দেখে শিউরে ওঠেন উদ্ধারকারীরা। পানি থেকে তুলে আনা হয় এক মায়ের মরদেহ — বুকের সাথে শক্ত করে জড়িয়ে আছে তার চার বছরের সন্তান।

শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানকে বাঁচাতে চেয়েছিলেন সেই মা, কিন্তু নদী কাউকেই ছাড়েনি।

দিল্লি থেকে বেড়াতে আসা এই পরিবারের বাবা ও মেয়ে কোনোমতে প্রাণে বাঁচলেও মা ও ছেলেকে ফিরে পাওয়া গেল লাশ হয়ে। এ পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আর পাঁচ শিশুসহ নয়জন এখনো নিখোঁজ। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন।

বেঁচে ফেরা পর্যটক সৈয়দ রিয়াজ হোসেন জানান, হঠাৎ প্রচণ্ড ঝড় উঠলে নৌকা ভারসাম্য হারিয়ে ডুবতে শুরু করে। চোখের পলকে স্ত্রী, শাশুড়ি ও নাতিকে হারিয়ে ফেলেন তিনি। প্রায় দুই ঘণ্টা পানির নিচে আটকে থেকে কেবল নাক ভাসিয়ে বেঁচে ছিলেন, পাশ দিয়ে একের পর এক ভেসে যাচ্ছিল মরদেহ। নৌকার ক্যাপ্টেন লাইফ জ্যাকেট পরা থাকায় প্রাণে বেঁচেছেন।

প্রবল স্রোত ও খারাপ আবহাওয়ার মধ্যেও পুলিশ ও স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের একাধিক দল নিখোঁজদের খুঁজে চলেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মতামত দিন