জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকায় হকার পুনর্বাসনে ডিজিটাল কার্ড ও নির্দিষ্ট জায়গার উদ্যোগ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর ফুটপাত ও সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হকারদের সুশৃঙ্খলভাবে পুনর্বাসনে মাঠে নামল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রমনা ভবন সংলগ্ন লিংক রোড এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

প্রতিটি হকারকে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে এবং তাদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ করা হবে।

প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হওয়া এই উদ্যোগ পর্যায়ক্রমে ঢাকার সব হকারকে অন্তর্ভুক্ত করবে। প্রস্তাবিত 'ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬' অনুযায়ী এলাকাভেদে সময় ও স্থান ভাগ করে দেওয়া হবে।

প্রাথমিকভাবে দৈনন্দিন বেচাকেনার জন্য গুলিস্তানের রমনা ভবন লিংক রোড, টুইন টাওয়ার গলি, রাজউক ভবনের পেছনে, বাইতুল মোকাররম পূর্ব গেটের লিংক রোড, নিউ মার্কেটের দক্ষিণ গেটের এক পাশ এবং শাজাহানপুর রেলওয়ে কলোনির মাঠ সংলগ্ন রাস্তা চিহ্নিত করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সান্ধ্যকালীন বাজারের জন্য মতিঝিল আইডিয়াল স্কুলের বিপরীতে এজিবি কলোনি মাঠ এবং মতিঝিল ইসলাম চেম্বারের সামনে ও আশপাশের এলাকা নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন