জাতীয়
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের স্কুল-কলেজ পড়ুয়া তরুণ প্রোগ্রামারদের জন্য সুযোগ এসেছে নিজেদের মেধা যাচাইয়ের। জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (NHSPC)-এর আঞ্চলিক পর্বে অংশ নিতে আগামী ২ মে রাত ১২টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আগ্রহীরা https://mhspc.bcc.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আয়োজনে এই প্রতিযোগিতা পরিচালিত হচ্ছে। হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজ — সব স্তরের শিক্ষার্থীরাই এতে অংশ নিতে পারবেন। আঞ্চলিক পর্যায়ে প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা একযোগে সারা দেশে অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠির মাধ্যমে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রচার-প্রচারণা চালিয়ে শিক্ষার্থীদের নিবন্ধন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।

মতামত দিন