আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। শুক্রবার (১ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইঙ্গিত দেন যে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে।

তিনি জানান, দুই দেশের মধ্যে চলমান আলোচনা অত্যন্ত সীমিত পরিসরে চলছে এবং সামগ্রিক পরিস্থিতি এখনো অনিশ্চিত।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন নৌবাহিনীর আরোপিত বন্দর অবরোধকে 'সামরিক অভিযানেরই বিস্তার' বলে আখ্যায়িত করেছেন এবং এটিকে 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও তেল রপ্তানির ওপর কঠোর অবরোধ অব্যাহত রেখেছে, যা দেশটির অর্থনীতিতে তীব্র চাপ তৈরি করেছে।

এই অবরোধের প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ নেই, বৈশ্বিক তেলের বাজারেও অস্থিরতা ছড়িয়ে পড়েছে এবং দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কূটনৈতিক পথে এখনো কোনো সমাধান না আসায় দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে।

সূত্র: আল-জাজিরা

মতামত দিন