মোহাম্মদপুর থানায় অর্থ লেনদেনের অভিযোগ, তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার।
নিজেস্ব প্রতিবেদক:
সাদা পোশাকে দায়িত্ব পালনের সুযোগে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার আমীর খসরু স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন সিভিল টিমের ইনচার্জ এসআই সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং এএসআই সোহেল রানা। তেজগাঁও বিভাগের এই থানায় কর্মরত তিনজনকেই প্রশাসনিক কারণ উল্লেখ করে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি জারির সাথে সাথেই কার্যকর বলে গণ্য হয়েছে।
মতামত দিন