অর্থনীতি
ছবি: সংগৃহীত

১২৩তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত।

নিজেস্ব প্রতিবেদক:

১০০ টাকার প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। এই ড্রতে প্রথম পুরস্কার হিসেবে ৬ লাখ টাকা পেয়েছে ০০০১০৩৫ নম্বর বন্ড, আর দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা জিতেছে ০০৪৭৭৪৮ নম্বরটি।

বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ড্র সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

একক সাধারণ পদ্ধতিতে পরিচালিত এই ড্রতে মোট ৮৪টি সিরিজ অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে ৪৬টি সাধারণ নম্বর মিলিয়ে মোট ৩ হাজার ৮৬৪টি বন্ডকে বিজয়ী হিসেবে নির্ধারণ করা হয়।

নিয়ম অনুযায়ী, প্রতিটি সিরিজে একই নম্বরের বন্ড আলাদাভাবে পুরস্কারের যোগ্য হয়। সেই হিসেবে তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা করে পেয়েছে ০৫৩৮২৮৯ ও ০৬৭৫৩৮২ নম্বর। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা করে পেয়েছে ০৪০০৪৫১ ও ০৫৬৭৬৪৪ নম্বর। আর পঞ্চম পুরস্কার হিসেবে প্রতিটি সিরিজের ৪০টি নম্বর ১০ হাজার টাকা করে পাবে।

প্রাইজবন্ডের নিয়ম অনুযায়ী, ড্রয়ের নির্ধারিত তারিখের অন্তত ৬০ দিন আগে কেনা বন্ডগুলোই এই ফলাফলের আওতায় এসেছে। আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী বিজয়ীদের প্রাইজমানি থেকে ২০ শতাংশ উৎসে কর কেটে বাকি অর্থ প্রদান করা হবে।

মতামত দিন