আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও উপস্থিতি এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে: মুজতবা খামেনি।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেই প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। আল জাজিরার বরাতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই তথ্য জানা যায়।

পারস্য উপসাগরীয় জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিদেশি শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও উপস্থিতি এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে। তার মতে, এটাই মধ্যপ্রাচ্যে অস্থিরতার সবচেয়ে বড় উৎস।

ইরানে প্রতি বছর ১৬২২ সালে হরমুজ প্রণালি থেকে পর্তুগিজ বাহিনীকে বিতাড়নের স্মরণে এই দিবস পালন করা হয়। সেই ঐতিহাসিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জাতীয় ঐক্য ও স্বাধীনতার গুরুত্বও তুলে ধরেন।

খামেনি আরও বলেন, পারস্য উপসাগরের কিছু দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকলেও সেগুলো প্রকৃত অর্থে নিরাপত্তা দিতে সক্ষম নয়। বরং এসব দেশ নিজেদের নিরাপত্তার জন্য পুরোপুরি আমেরিকার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ।

তিনি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে সতর্ক করে বলেন, ওয়াশিংটনের ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় এবং এ অঞ্চলে মার্কিন উপস্থিতির ওপর ভরসা করা ভুল সিদ্ধান্ত।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান দীর্ঘদিন ধরেই বিদেশি হস্তক্ষেপের সমালোচনা করে আসছে। খামেনির এই বক্তব্য সেই অবস্থানকেই আরও জোরালো করল।

মতামত দিন