বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নগরীর শালবন এলাকায় একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করে পুলিশ।
আটক ব্যক্তি নগরীর আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা এলাকায়।
পুলিশ জানায়, চলমান এসএসসি পরীক্ষাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে একটি চক্র ভুয়া প্রশ্নপত্র বিক্রি করছিল। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার তথ্যের ভিত্তিতে বিষয়টি অনুসন্ধান করে রংপুর মহানগর পুলিশ ওই শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইনে ভুয়া প্রশ্ন বিক্রির মাধ্যমে অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে সংশ্লিষ্ট লেনদেনের প্রমাণও পাওয়া গেছে।
রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মতামত দিন