অর্থনীতি
ছবি: সংগৃহীত

টানা দুই দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে বিদ্যুৎ ঘাটতি না থাকায় টানা দুই দিন কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এ দাবি জানায় বিএনপির মিডিয়া সেল।

মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ২৮ ও ২৯ এপ্রিল দেশের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের লোডশেডিং হয়নি।

সরকারি তথ্য অনুযায়ী, ২৮ এপ্রিল দেশের বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট, যা সম্পূর্ণভাবে সরবরাহ করা হয়েছে। পরদিন ২৯ এপ্রিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট চাহিদার বিপরীতে পূর্ণ সরবরাহ বজায় ছিল বলে জানানো হয়।

এর আগে ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আগামী সপ্তাহ থেকে বিদ্যুৎ পরিস্থিতি আরও উন্নত হবে এবং লোডশেডিং ধীরে ধীরে কমে আসবে।

মতামত দিন