ফলে নির্বাচিত হলে চার বছরের জন্য পূর্ণ মেয়াদে সভাপতি হওয়ার সুযোগও তার সামনে খুলে যেতে পারে।
তামিমের এই নতুন ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তারই সাবেক সতীর্থ সাকিব আল হাসান। তিনি মনে করেন, ভবিষ্যতে নির্বাচিত কমিটির মাধ্যমেও তামিমের নেতৃত্বেই বিসিবি এগিয়ে যাওয়া উচিত।
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, তামিম এখনো নির্বাচিত সভাপতি নন, তবে তিনি নির্বাচনের প্রস্তুতিমূলক দায়িত্ব পালন করছেন। সাকিবের ভাষায়, “আশা করি নির্বাচিত কমিটিতেও সে সভাপতি হবে। তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে। বাংলাদেশ ক্রিকেট তার নেতৃত্বে উপকৃত হবে।”
এদিকে বিসিবির অভ্যন্তরীণ কাঠামোয় সাম্প্রতিক সময়ে একাধিক পরিবর্তন এলেও সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিভিন্ন সময়ে বোর্ডে তাকে ফেরানোর আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তবে নিজে আশাবাদী সাকিব। দেশের জার্সিতে আবারও মাঠে নামার স্বপ্ন এখনো ধরে রেখেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, “আশা করি সবকিছু ধীরে ধীরে ভালো হবে। আমি বিশ্বাস করি, আমার ইচ্ছেটা পূরণ হবে।”
মতামত দিন