দুই দিনের মধ্যেই ফের বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল রাজধানীসহ দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সমুদ্র এলাকায় ৩ নম্বর বিপদ সংকেত এখনও বহাল আছে বলেও তিনি উল্লেখ করেন।
আবহাওয়াবিদ আরও জানান, মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টি চলতে পারে, এরপর ধীরে ধীরে কমে আসবে। তবে দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, যেখানে ১২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় এ সময়ে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এদিকে টানা ভারী বৃষ্টির প্রভাবে দেশের অন্তত পাঁচটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মতামত দিন