জাতীয়
ছবি: সংগৃহীত

পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তার একযোগে রদবদল।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ১২ কর্মকর্তাকে একযোগে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি করা হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

নতুন নির্দেশনায় দেখা যায়, র‌্যাব, এপিবিএন, হাইওয়ে পুলিশ, পিবিআই, এসবি এবং ডিএমপিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে একই পদে ভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে, আবার কিছু কর্মকর্তাকে নতুন সংস্থায় দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এপিবিএন ও হাইওয়ে পুলিশসহ বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত ডিআইজি পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একাধিক পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে র‌্যাব ও ডিএমপিতে কর্মরত কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে পুলিশ সুপার পর্যায়ের কয়েকজন কর্মকর্তারও পদায়ন পরিবর্তন করা হয়। এর মধ্যে জেলা পুলিশ ও বিশেষ শাখার (এসবি) পাশাপাশি পিবিআই ও রেঞ্জ পর্যায়ের দায়িত্বেও রদবদল এসেছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, নিয়মিত প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই বদলি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

মতামত দিন