রাজনীতি
ছবি: সংগৃহীত

১১ দলের জোটের ৬ দফা কর্মসূচি ঘোষণা, শুরু ১৬ মে রাজশাহী থেকে।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের সমন্বয়ে গঠিত ঐক্যজোট দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী কয়েক মাস জুড়ে ছয়টি বিভাগে ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, চলমান রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে ১৬ মে রাজশাহীতে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে নতুন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী—
১৬ মে রাজশাহী,১৩ জুন চট্টগ্রাম,২৭ জুন ময়মনসিংহ,১১ জুলাই রংপুর,১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং ‘জুলাই সনদ’ কার্যকর করা, পাশাপাশি সংবিধানের মৌলিক সংস্কারের দাবিতেই এই ধারাবাহিক কর্মসূচি নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এসব সমাবেশে ১১ দলের নেতাকর্মীরা একসঙ্গে অংশ নেবেন এবং বিভাগীয় পর্যায়ে জনসমাবেশের মাধ্যমে রাজনৈতিক বার্তা তুলে ধরা হবে।

মতামত দিন