আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছাবে ৪ মে, সব ব্যয় বহন করছে সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরছে। আগামী সোমবার (৪ মে) সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার মরদেহ, যা পরিবারের জন্য এক আবেগঘন মুহূর্ত হয়ে উঠতে যাচ্ছে।

বাংলাদেশ দূতাবাসের সূত্র জানায়, বর্তমানে লিমনের মরদেহ ফ্লোরিডার একটি ফিউনারেল হোমে সংরক্ষিত রয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রক্রিয়াগত কাজ শেষ করে তা দেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা নিশ্চিত করেছেন, মরদেহ পরিবহনের পুরো খরচ বাংলাদেশ সরকার বহন করছে। তিনি জানান, নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার (২ মে) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অরল্যান্ডো থেকে মরদেহটি পাঠানো হবে।

পরবর্তীতে দুবাইয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর একই এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে সেটি ঢাকার উদ্দেশে রওনা দেবে। সবকিছু ঠিক থাকলে সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে লিমনের মরদেহ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন এই শিক্ষার্থী। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।

মতামত দিন