আন্তর্জাতিক বাজারের প্রভাবে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম।
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম, যা সরাসরি প্রভাব ফেলবে ভোক্তাদের দৈনন্দিন খরচে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত তেলের দাম ৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা।
বুধবার (২৯ এপ্রিল) এক সংবাদ ব্রিফিংয়ে এ মূল্যসমন্বয়ের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী স্বীকার করেন, এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করবে। তবে তার ভাষ্য, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক বাজারে দাম কমার প্রবণতা দেখা গেলে দেশীয় বাজারেও তার প্রতিফলন ঘটানো হবে এবং তখন তেলের দাম সমন্বয় করে কমিয়ে আনা হবে।
মতামত দিন