অর্থনীতি
ছবি: সংগৃহীত

এপ্রিলে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি, ২৮ দিনেই দেশে এসেছে প্রায় ২৯১ কোটি ডলার।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি এপ্রিল মাসে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। মাসের প্রথম ২৮ দিনেই দেশে এসেছে প্রায় ২৯০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (২৯ এপ্রিল) এ তথ্য জানান। তিনি বলেন, একই সময়ে গত বছর দেশে এসেছিল ২৫০ কোটি ৩০ লাখ ডলার। সে হিসেবে এবার রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, এপ্রিলে প্রতিদিন গড়ে ১০ কোটি ৩৯ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে এসেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২ হাজার ৯১১ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।

উল্লেখযোগ্যভাবে, গত মার্চ মাসেই দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

মতামত দিন