অপরাধ
ছবি: সংগৃহীত

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা, অজ্ঞাত ৮-৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেছে তার পরিবার।

বুধবার (২৯ এপ্রিল) নিউমার্কেট থানায় মামলাটি করেন নিহত টিটনের বড় ভাই খন্দকার সাইদ আক্তার রিপন।

মামলার এজাহারে বলা হয়, বসিলা গরুর হাটের ইজারা নিয়ে আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল টিটনের। তবে হত্যাকাণ্ডে তার ভগ্নিপতি সানজিদুল ইসলাম ইমন জড়িত—এমন অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই তদন্ত শুরু করা হয়েছে। তবে ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকায় হামলাকারীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবুও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, নিহত নঈম আহমেদ টিটন একাধিক মামলার আসামি ছিলেন এবং সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে ২০১৪ সালের বহুল আলোচিত বাবর এলাহী হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটনের নাম দুই নম্বরে ছিল। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন।

মতামত দিন