আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি উপেক্ষা করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, ৮ জন নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

ঘোষিত যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ বুধবার ভোরে হানিন শহরে বিমান হামলায় কয়েকটি বসতবাড়ি ধ্বংস হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, এর আগের রাতেও নাকুরা শহরে হামলা চালানো হয়, যেখানে বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। একই সময়ে খিয়াম শহরেও বিমান হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র অনুযায়ী, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় গত কয়েকদিন ধরে উত্তেজনা বাড়ছে। পাল্টাপাল্টি হামলার কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি সূত্রও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

মতামত দিন