সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য।
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার। এতে কিছু সময়ের জন্য অধিবেশনের কার্যক্রম স্থগিত করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের ২৪তম বৈঠকে এ ঘটনা ঘটে।
জোহরের নামাজের আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় হাফেজ রবিউল বাশার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশন সাময়িকভাবে মুলতবি ঘোষণা করেন এবং সংসদের চিকিৎসককে ডেকে এনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
পরে কিছু সময় চিকিৎসা শেষে আবারও স্বাভাবিকভাবে সংসদের কার্যক্রম শুরু হয়।
মতামত দিন