জানা গেছে, প্রায় ৩৭ মিলিয়ন ইউরো ব্যয়ে কেনা এই বিমানটি ডাসল্ট ফ্যালকন ৯৯এক্স মডেলের, যা গতি ও দূরপাল্লার ভ্রমণের জন্য পরিচিত। ঘণ্টায় প্রায় ১ হাজার কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এই জেট একটানা প্রায় ৮,৮০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।
অভ্যন্তরীণ সুবিধার দিক থেকেও জেটটি বেশ আধুনিক। এতে ১২ থেকে ১৪ জন যাত্রী স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন। পাশাপাশি রয়েছে আরামদায়ক সিট, যা প্রয়োজনে বিছানায় রূপান্তর করা যায়, আধুনিক বিনোদন ব্যবস্থা, ইন্টারনেট সুবিধা ও মিটিংয়ের জন্য আলাদা স্পেস।
তবে এই জেটই নেইমারের একমাত্র বিলাসবহুল সম্পদ নয়। তার সংগ্রহে আরও রয়েছে একটি এয়ারবাস এইচ১৪৫ হেলিকপ্টার, যার মূল্য প্রায় ৮ মিলিয়ন ইউরো। এছাড়া ‘দ্য ডার্ক নাইট’ সিনেমায় ব্যবহৃত ব্যাটমোবাইলের একটি রেপ্লিকাও রয়েছে তার, যার আনুমানিক মূল্য প্রায় ২ মিলিয়ন ইউরো।
মতামত দিন