অর্থনীতি
ছবি: সংগৃহীত

আবার কমলো স্বর্ণের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে স্বর্ণের দামে টানা সমন্বয়ের ধারাবাহিকতায় আবারও কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে এ নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংস্থাটির প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দর কমায় এ সমন্বয় করা হয়েছে। এর ফলে ২১ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় নির্ধারণ করা হয়েছে।

এর আগের দিনও একই পরিমাণে দাম কমানো হয়েছিল। গত ২৩ এপ্রিলও এক দফা বড় ধরনের মূল্যহ্রাস হয়। সব মিলিয়ে মাত্র ছয় দিনের ব্যবধানে ভালো মানের সোনার ভরিতে মোট কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা।

তবে স্বর্ণের বাজারে এই পরিবর্তন এলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় অপরিবর্তিত রয়েছে।

মতামত দিন