আবহাওয়া
ছবি: সংগৃহীত

৪ মে পর্যন্ত টানা বৃষ্টির আভাস, বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশজুড়ে সক্রিয় মেঘমালার প্রভাবে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে বজ্রপাত, দমকা হাওয়া এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) গণমাধ্যমকে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।

তিনি জানান, চলমান বৃষ্টিপাতের ধারা আগামী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে, ১৪৮ মিলিমিটার। এ সময়ে ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫ মিলিমিটার।

অতিরিক্ত বৃষ্টির কারণে বড় শহরগুলোতে জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন এই আবহাওয়াবিদ।

এদিকে আবহাওয়া পরিস্থিতির কারণে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন