জাতীয়
ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দেশের ১০ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের আশা।

নিজেস্ব প্রতিবেদক:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ খাতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করবে এবং প্রায় ২ কোটি মানুষ সরাসরি এর সুফল পাবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ের পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।

তিনি আরও জানান, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিট থেকে চলতি বছরের আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা হবে।

জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে কোনো জ্বালানি তেলের সংকট নেই। এখন ১ লাখ ৭০ হাজার টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল দেশে আসবে বলে জানান তিনি।

মতামত দিন