অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম।
নিজেস্ব প্রতিবেদক:
হঠাৎ পেটব্যথা অনুভব করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে অসুস্থতা বাড়লে তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ শারীরিক সমস্যার কারণে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, তার অবস্থা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছে।

মতামত দিন