অর্থনীতি
ছবি: সংগৃহীত

বকেয়া পরিশোধে ব্যর্থতা, দুই কমিউটার ট্রেন পরিচালনার চুক্তি বাতিল করল রেলওয়ে।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ রেলওয়ে বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় বেসরকারি ব্যবস্থাপনায় চলা দুই জোড়া কমিউটার ট্রেন পরিচালনার চুক্তি বাতিল করেছে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজারের দপ্তর থেকে সোমবার (২৭ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।

চুক্তি বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে খুলনা-বেনাপোল-খুলনা রুটে চলাচলকারী ‘বেতনা কমিউটার’ (৫৩/৫৪) এবং মোংলা-বেনাপোল-মোংলা রুটের ‘মোংলা কমিউটার’ (৯৫/৯৬)।

রেলওয়ের নথি অনুযায়ী, ২০২৫ সালের ২২ ডিসেম্বর মেসার্স এইচ অ্যান্ড এম ট্রেডিং করপোরেশন এসব ট্রেন পরিচালনার দায়িত্ব পায়। তবে চুক্তির শর্ত অনুযায়ী ভাড়া, ভ্যাট ও উৎসে কর নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।

এ কারণে চুক্তির নির্ধারিত ১১ নম্বর ধারার আলোকে তাদের সঙ্গে সম্পাদিত চুক্তি ২৮ এপ্রিল থেকে কার্যকরভাবে বাতিল বলে গণ্য হবে।

পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (প্যাসেঞ্জার) মো. আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত ওই আদেশ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

মতামত দিন