দেশে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু।
নিজেস্ব প্রতিবেদক:
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর হামে আক্রান্ত হয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং বাকিদের ক্ষেত্রে উপসর্গজনিত জটিলতা ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও শতাধিক শিশু ভর্তি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে দুশ্চিন্তা তৈরি করেছে।

মতামত দিন