ইতিহাস গড়ল নিউইয়র্ক, উড়ল ইলেকট্রিক ট্যাক্সি।
নিউইয়র্কের ম্যানহাটন থেকে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (জেএফকে) পর্যন্ত ইলেকট্রিক এয়ার ট্যাক্সির পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান জবি এভিয়েশন। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেও এই পরীক্ষা অব্যাহত রয়েছে।
গত শুক্রবার (২৪ এপ্রিল) নিউইয়র্ক সিটির দুটি নির্দিষ্ট পয়েন্টের মধ্যে প্রথম ডেমো ফ্লাইট পরিচালনা করে প্রতিষ্ঠানটি। এরপর থেকেই তারা ধারাবাহিকভাবে পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়ে যাচ্ছে।
এই এয়ার ট্যাক্সিগুলো দেখতে বড় আকারের ব্যাটারি চালিত ড্রোনের মতো। এতে একজন পাইলটসহ সর্বোচ্চ পাঁচজন যাত্রী পরিবহন করা সম্ভব। সম্পূর্ণ বৈদ্যুতিক হওয়ায় এটি তুলনামূলকভাবে পরিবেশবান্ধব বলে দাবি করছে জবি এভিয়েশন।
প্রতিষ্ঠানটির মতে, প্রচলিত হেলিকপ্টারের তুলনায় এয়ার ট্যাক্সিগুলো অনেক কম শব্দ করে এবং দ্রুত গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে। তাদের লক্ষ্য, প্রায় দুই ঘণ্টার সড়কপথের যাত্রা মাত্র ১০ মিনিটে সম্পন্ন করা।
মতামত দিন