আবহাওয়া
ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্য, চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় দেশের চারটি প্রধান সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকবে। পরিস্থিতি বিবেচনায় এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানানো হয়।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

মতামত দিন