আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১৫ জনের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

আফ্রিকার দেশ দক্ষিণ সুদান-এর রাজধানী জুবা-র উপকণ্ঠে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৫ জন আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, দুর্ঘটনাটি রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ঘটে।

পরে ঘটনাস্থল থেকে বিধ্বস্ত বিমানের আগুনে পোড়া ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর পুরো বিমানটি আগুনে দাউদাউ করে জ্বলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

কর্তৃপক্ষ জানায়, সিটিলিংক অ্যাভিয়েশন পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান মডেলের বিমানটি ইয়েই শহর থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু মাঝপথে এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে এটি বিধ্বস্ত হয়।

নিহতদের মধ্যে দুইজন ছিলেন কেনিয়া-এর নাগরিক এবং বাকি সবাই ছিলেন দক্ষিণ সুদান-এর। তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন