এর আগে ২৫ মে (সোমবার) দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে পৃথকভাবে আরও একটি সরকারি ছুটি থাকবে। ফলে দুই উপলক্ষ মিলিয়ে টানা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ছুটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয়, পৌরসভা এবং শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর জন্য প্রযোজ্য হবে।
তবে যেসব সেবা প্রতিষ্ঠান জরুরি কারণে চালু রাখা প্রয়োজন, সেগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
সরকারি এই ঘোষণার ফলে দেশটিতে ঈদ ও জাতীয় দিবসকে ঘিরে দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ তৈরি হয়েছে।
মতামত দিন