আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেও থামেনি হামলা, লেবাননে নিহত ছাড়াল ২ হাজার ৫২১ জনে।

নিজেস্ব প্রতিবেদক:

লেবাননে ইসরায়েলি হামলার মানবিক মূল্য ক্রমেই বাড়ছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা এখন দাঁড়িয়েছে ২ হাজার ৫২১ জনে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জাতীয় সংবাদ সংস্থা এনএনএ। একই সময়ে আহত হয়েছেন আরও ৭ হাজার ৮০৪ জন।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। বিরতির মাঝেও সাম্প্রতিক হামলায় নতুন করে প্রাণহানি ঘটছে। গত দুই দিনেই অন্তত ২২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পর্যবেক্ষকরা বলছেন, কাগজে-কলমে যুদ্ধবিরতি থাকলেও মাঠপর্যায়ে পরিস্থিতি এখনও অস্থিতিশীল। এতে করে বেসামরিক মানুষের ঝুঁকি কমার পরিবর্তে বরং বাড়ছেই।

সূত্র: আল জাজিরা

মতামত দিন