জাতীয়
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার।

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের মূল ভিত্তি হলো একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠন। তাই স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম সফল করতে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই স্বাস্থ্যসেবা আরও সহজ ও দ্রুতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

প্রধানমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য হলো দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমানো।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যশোর মেডিকেল কলেজে বর্তমানে ২৫০ শয্যার ব্যবস্থা রয়েছে। নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে শয্যাসংখ্যা বেড়ে ৫০০-তে উন্নীত হবে, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে।

মতামত দিন