আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র: চ্যান্সেলর ফ্রেড্রিক মার্জ।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার কোনো সুস্পষ্ট কৌশল নেই বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেড্রিক মার্জ।একটি পুরো জাতি ইরানের নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কীভাবে এই সংঘাত থেকে সরে আসবে, সে বিষয়ে কোনো পরিষ্কার পরিকল্পনা দেখা যাচ্ছে না। তার ভাষায়, “এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না আমেরিকানরা কোন এক্সিট স্ট্র্যাটেজি বেছে নিচ্ছে।”

নর্থ রাইন-ভেস্টফালিয়ার মার্সবার্গে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি ইরানের অবস্থান নিয়েও মন্তব্য করেন। মার্জ বলেন, আলোচনার টেবিলে ইরানিরা তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে এবং তারা পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, ইরানের বর্তমান নেতৃত্বকে ঘিরে দেশটির জনগণের ওপর যে চাপ ও অপমানের পরিস্থিতি তৈরি হয়েছে, তা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়াচ্ছে।

বিশ্লেষকদের মতে, জার্মান চ্যান্সেলরের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান কূটনৈতিক উত্তেজনা নিয়ে ইউরোপের উদ্বেগকেই আবারও সামনে এনেছে।

সূত্র: আল জাজিরা

মতামত দিন