মেয়েদের ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর।
নারীদের শিক্ষা আরও এগিয়ে নিতে বড় ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের শিক্ষায় বিনিয়োগ না করলে উন্নয়ন সম্ভব নয়।
তিনি স্মরণ করিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে স্কুল এবং পরে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ চালু করেছিলেন। সেই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিতে চায় বর্তমান সরকার।
প্রধানমন্ত্রীর ভাষায়, এবার লক্ষ্য হলো মেয়েদের জন্য উচ্চশিক্ষা পর্যায়েও খরচের বাধা দূর করা। ডিগ্রি পর্যন্ত পড়াশোনা যেন অর্থের কারণে বন্ধ না হয়, সে ব্যবস্থা নেওয়া হবে।
শুধু বিনামূল্যে শিক্ষা নয়, মেধাবী ছাত্রীদের জন্য আলাদা সহায়তার কথাও জানান তিনি। ভালো ফল করা শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে উচ্চতর পড়াশোনায় উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে।
তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আছে—দলটির আগের নির্বাচনি প্রতিশ্রুতিতে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত এবং ছেলেদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছিল। পাশাপাশি সবার জন্য উপবৃত্তি ব্যবস্থাও বাড়ানোর প্রতিশ্রুতি ছিল।

মতামত দিন