বিনোদন
ছবি: সংগৃহীত

মঞ্চ মাতাতে লিসবনে যাচ্ছেন নগর বাউল জেমস।

নিজেস্ব প্রতিবেদক:

ইউরোপের মাটিতে আবারও সংগীতের ঝড় তুলতে যাচ্ছেন দেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস। আগামী ২৬ জুলাই পর্তুগালের রাজধানী লিসবন-এ অনুষ্ঠিত হবে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’, যেখানে প্রধান আকর্ষণ থাকছেন তিনি।

কনসার্টটি অনুষ্ঠিত হবে শহরের পরিচিত ভেন্যু লিশবোয়া আউ ভিভো-তে। বিকাল ৫টা থেকে শুরু হওয়া এ আয়োজনে জেমস তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রবাসী বাংলাদেশিদের জন্য এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দূরদেশে থেকেও দেশের সংগীতের স্বাদ নিতে এমন বড় আয়োজনকে ঘিরে উত্তেজনা দেখা যাচ্ছে কমিউনিটিতে।

আয়োজক প্রতিষ্ঠানগুলো বলছে, পর্তুগালে বাংলা সংগীতের ইতিহাসে এটি অন্যতম বড় কনসার্ট হতে যাচ্ছে। জেমসের অংশগ্রহণ প্রবাসী দর্শকদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা তৈরি করবে বলেও তাদের প্রত্যাশা।

কনসার্ট উপলক্ষে ২৬ এপ্রিল সন্ধ্যায় লিটন’স টার্কিশ গ্রিল-এ এক সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়। এতে প্রবাসী কমিউনিটির বিশিষ্টজন, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন