জাতীয়
ছবি: সংগৃহীত

এলপিজি কার্ড কী? কারা পাবেন এই সুবিধা?

নিজেস্ব প্রতিবেদক:

নারীপ্রধান পরিবার ও গৃহিণীদের সুবিধা বাড়াতে ‘ফ্যামিলি কার্ড’-এর পর এবার ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন এই কার্ডের মাধ্যমে গৃহিণীরা রান্নার জন্য এলপিজি গ্যাস সহজে ও স্বল্পমূল্যে পেতে পারবেন।

এলপিজি কার্ড কী

এলপিজি কার্ড হলো একটি বিশেষ সুবিধা সম্বলিত কার্ড, যার মাধ্যমে নিবন্ধিত পরিবারের নারী সদস্যরা ভর্তুকি মূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন। মূল উদ্দেশ্য হলো রান্নার জ্বালানি সংগ্রহে নারীদের অর্থনৈতিক ও শারীরিক চাপ কমানো।

কারা পাবেন এই সুবিধা

প্রাথমিকভাবে দেশের নারী সমাজকে লক্ষ্য করে এই সুবিধা চালু করা হবে বলে জানানো হয়েছে।

গ্রামাঞ্চলের নারী: যারা এখনো লাকড়ি বা খড়কুটো ব্যবহার করে রান্না করেন এবং ধোঁয়ার কারণে স্বাস্থ্যঝুঁকিতে আছেন।

শহরের নিম্ন ও মধ্যবিত্ত নারী: যাদের জন্য বাজার দরের এলপিজি গ্যাস ব্যয়বহুল।

সম্ভাব্য সুবিধা

এখনো নীতিমালা চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিকভাবে যে সুবিধাগুলোর কথা বলা হয়েছে, সেগুলো হলো—

  • নির্দিষ্ট পরিমাণ ভর্তুকি মূল্যে গ্যাস বা সিলিন্ডার সুবিধা
  • বাজার মূল্যের চেয়ে কম দামে এলপিজি সংগ্রহের সুযোগ
  • নির্দিষ্ট ডিলার বা পয়েন্ট থেকে কার্ড দেখিয়ে দ্রুত গ্যাস সংগ্রহ বা রিফিলের ব্যবস্থা

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে গৃহস্থালির রান্নার ব্যয় কমার পাশাপাশি নারীদের দৈনন্দিন ভোগান্তিও কমবে বলে মনে করা হচ্ছে।

মতামত দিন