শেনজেন ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা, ভ্রমণ পরিকল্পনা কঠোরভাবে মানার আহ্বান।
শেনজেনভুক্ত দেশগুলোর ঢাকাস্থ দূতাবাস শেনজেন ভিসাপ্রাপ্ত যাত্রীদের জন্য নতুন গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে ঢাকায় জার্মান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই নির্দেশনার কথা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, যাদের শেনজেন ভিসা অনুমোদিত হয়েছে, তাদের অবশ্যই ভিসার আবেদনের সময় দেওয়া ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী যাত্রা সম্পন্ন করতে হবে। নির্ধারিত পরিকল্পনার বাইরে ভ্রমণ করা হলে ভবিষ্যতে ভিসা প্রাপ্তিতে জটিলতা তৈরি হতে পারে এবং কিছু ক্ষেত্রে ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকিও রয়েছে।
এতে আরও বলা হয়, ভিসাধারীদের নির্ধারিত সময়, গন্তব্য এবং ভ্রমণের উদ্দেশ্য কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোনো পরিবর্তন হলে আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, শেনজেন ভিসার নিয়ম-কানুন মেনে চলা ভবিষ্যতে ভিসা সুবিধা নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি।

মতামত দিন