আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়, কড়া অবস্থানে ইইউ; যুক্তরাজ্যে জরুরি বৈঠক।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আপাতত প্রত্যাহার করা হচ্ছে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

সোমবার বার্লিনে জার্মানির রাজনৈতিক দল সিডিইউ ও সিএসইউর এক বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া “অপরিণামদর্শী” সিদ্ধান্ত হবে।

তার মতে, ইরান সরকারের বিরুদ্ধে নেওয়া এসব ব্যবস্থা মূলত মানবাধিকার পরিস্থিতি ও দমন-পীড়নের প্রতিক্রিয়া হিসেবে আরোপ করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো মৌলিক পরিবর্তন না আসা পর্যন্ত এই অবস্থান থেকে সরে আসার সুযোগ নেই।

এদিকে ইরানকে কেন্দ্র করে তৈরি হওয়া আঞ্চলিক অস্থিরতা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার ‘কোবরা’ নামের জরুরি প্রতিক্রিয়া কমিটির বৈঠক ডেকেছেন।

প্রতিবেদনে জানা যায়, এই বৈঠকে ব্যাংক অব ইংল্যান্ডের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনৈতিক ঝুঁকি এবং সাধারণ মানুষের ওপর সম্ভাব্য প্রভাব মোকাবিলার বিষয়টি সেখানে আলোচনা হবে।

ট্রেড ইউনিয়নের সদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী স্টারমার সংকটকালে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মতামত দিন