আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ, নতুন জোট গড়লেন বেনেট-লাপিদ।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবার একজোট হয়েছেন দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ।

তারা নিজেদের রাজনৈতিক দল একীভূত করে নতুন একটি নির্বাচনী জোট গঠনের ঘোষণা দিয়েছেন, যা আগামী জাতীয় নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারকে চ্যালেঞ্জ জানাবে।

জানা গেছে, ২০২৬ সালের অক্টোবরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে এই নতুন জোট গঠন করা হয়েছে। মূল লক্ষ্য বর্তমান ক্ষমতাসীন জোটকে পরাজিত করা।

সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলের নাম রাখা হয়েছে ‘টুগেদার’। তিনি নিজেই এই জোটের নেতৃত্ব দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

নেতানিয়াহুর দীর্ঘ শাসনকাল নিয়ে সমালোচনা করে বেনেট বলেন, তিন দশকের পর এবার ইসরায়েলের রাজনৈতিক পরিবর্তনের সময় এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ পরিস্থিতি এবং বিচার বিভাগীয় সংস্কার ইস্যুতে ইতিমধ্যেই চাপে থাকা নেতানিয়াহুর জন্য এই নতুন বিরোধী জোট বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। জোটটি যদি জনসমর্থন একত্র করতে পারে, তাহলে আগামী নির্বাচনে ক্ষমতার পালাবদলের সম্ভাবনাও তৈরি হতে পারে।

সূত্র: জিও নিউজ (উর্দু)

মতামত দিন