যুদ্ধবিরতি উপেক্ষা করে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা, ২ শিশুসহ নিহত ১৪।
লেবাননে ঘোষিত যুদ্ধবিরতি উপেক্ষা করে দক্ষিণাঞ্চলে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রোববার (২৬ এপ্রিল) নতুন করে চালানো হামলায় ২ শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে।
মার্কিন মধ্যস্থতায় গত ১৬ এপ্রিল লেবানন সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা হলেও তা কার্যকরভাবে মানছে না ইসরায়েল। বরং সময়ের সঙ্গে সঙ্গে হামলার মাত্রা আরও বাড়িয়েছে তেলআবিব।
হিজবুল্লাহবিরোধী অভিযানের অংশ হিসেবে একের পর এক এলাকা খালি করার নির্দেশ দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। এতে ব্যাপকভাবে বাস্তুচ্যুত হচ্ছে স্থানীয় বাসিন্দারা।
রোববার লিতানি নদীর তীরবর্তী আরও সাতটি শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সীমান্ত অঞ্চলে সেনা মোতায়েনও আরও জোরদার করা হয়েছে।

মতামত দিন