বৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে ঘরে চাপা পড়ে মা ও দুই মেয়ের মৃ/ত্যু
জামালপুরের মেলান্দহ উপজেলায় বৈশাখী ঝড়ের তাণ্ডবে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক নারী ও তার দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাগী এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার (২৬ এপ্রিল) রাতে তারা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ওই সময় হঠাৎ ঝড়ে পাশের চারটি গাছ উপড়ে ঘরের ওপর পড়ে যায়। এতে ঘরের ভেতরে চাপা পড়ে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।
সোমবার (২৭ এপ্রিল) সকালে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, “ঘটনাটি আমরা ফায়ার সার্ভিস থেকে জেনেছি, আমরা ঘটনাস্থলে যাচ্ছি।”
মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পরিবারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পুলিশ।
মতামত দিন