জাতীয়
ছবি: সংগৃহীত

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৫০০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে একটি সুস্থ জাতি প্রয়োজন। সেই লক্ষ্যেই বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি তিনি জানান, দেশের স্বাস্থ্যখাতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই নারী।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। নতুন এই হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিশেষায়িত বিভাগ এবং দক্ষ চিকিৎসক ও নার্সের মাধ্যমে সেবা নিশ্চিত করা হবে।

তিনি উল্লেখ করেন, ৫০০ শয্যার এই হাসপাতাল চালু হলে যশোরসহ আশপাশের জেলার মানুষ উন্নত চিকিৎসা সুবিধা পাবে। বিশেষ করে জরুরি সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং জটিল রোগের চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে বেলা দেড়টায় প্রধানমন্ত্রী যশোরের প্রায় পৌনে দুইশ বছরের পুরনো ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন।

মতামত দিন