রাজনীতি
ছবি: সংগৃহীত

মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন মুফতি আমির হামজা।

নিজেস্ব প্রতিবেদক:

মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিনের আবেদন মঞ্জুর করে।

মামলার নথি অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে একটি ধর্মীয় সমাবেশে দেওয়া বক্তব্যের পর এই মামলা হয়। ওই বক্তব্যকে কেন্দ্র করে ২ এপ্রিল মানহানির অভিযোগ আনা হলে আদালত তাকে নির্ধারিত সময়ের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেয়।

তবে সময়সীমার মধ্যে আদালতে উপস্থিত না হওয়ায় গত ২১ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এরপর সোমবার সকালে নিজেই আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন মুফতি আমির হামজা। শুনানি শেষে হাইকোর্ট তাকে সাময়িক সুরক্ষা হিসেবে আগাম জামিন দেন।

ঘটনার সূত্রপাত গত ২৬ মার্চ কুষ্টিয়ার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে দেওয়া এক বক্তব্যকে ঘিরে। সেই বক্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়।

জামিনের পর আপাতত আইনি জটিলতা থেকে মুক্তি পেলেন এই সংসদ সদস্য ও ধর্মীয় বক্তা, যা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মতামত দিন