আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোতে ১ ও ২ নম্বর সতর্ক সংকেত জারি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকাসহ মোট ১৩টি অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

একইসঙ্গে নদীপথে চলাচলের জন্য সতর্ক সংকেত জারি করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে একই সময়ের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় রংপুর অঞ্চলের নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত এবং চট্টগ্রাম ও বরিশালসহ অন্যান্য অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মতামত দিন