জাতীয়
ছবি: সংগৃহীত

আগামী এক সপ্তাহের মধ্যেই লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ সংকট নিরসনে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার মতে, খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি দেখা যাবে।

সোমবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত “বাংলাদেশ-চায়না রিনিউএবল এনার্জি ফোরাম” সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই লোডশেডিং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক পর্যায়ে আসবে।

মন্ত্রী আরও জানান, দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খাতে চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব বাড়ানো হচ্ছে। এ খাতে বড় পরিসরের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

মতামত দিন