জাতীয়
ছবি: সংগৃহীত

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

একাধিক উন্নয়ন কার্যক্রম ঘিরে যশোরে দিনব্যাপী কর্মসূচি পালন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর এ জেলায় এটিই তার প্রথম সফর।

সোমবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে নির্ধারিত সময়ের কিছু পর যশোরে পৌঁছান তিনি। বিমানবন্দরে অবতরণের পর স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতিনিধিরা তাকে অভ্যর্থনা জানান।

সফরের শুরুতেই শার্শা এলাকায় একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। সেখানে উপস্থিত হয়ে তিনি স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করবেন।

এরপর শহরে ফিরে কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়ে বিকেলে স্বাস্থ্যখাতে একটি বড় প্রকল্পের কাজ শুরু করবেন প্রধানমন্ত্রী। যশোর মেডিকেল কলেজে নতুন ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনই এই কর্মসূচির মূল অংশ।

দিনের শেষ ভাগে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা এ আয়োজন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

সবশেষে দিনের কার্যক্রম শেষ করে সন্ধ্যার পর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মতামত দিন