অপরাধ
ছবি: সংগৃহীত

শিল-পাটার পাথর দিয়ে মাথায় আঘাত করে মাকে হত্যা, বাক প্রতিবন্ধী ছেলে আটক।

নিজেস্ব প্রতিবেদক:

নাটোর শহরের একটি বাড়িতে রাতের নীরবতা ভেঙে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন শহিদা বেগম নামে এক নারী।

রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের মল্লিকহাটী ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি তার একমাত্র ছেলে আরিফুল হুদাকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। ছেলেটি বাক প্রতিবন্ধী।

ঘটনার সময় কোনো এক পর্যায়ে মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে আরিফুল। অভিযোগ রয়েছে, রান্নাঘরে থাকা শিল-পাটার পাথর দিয়ে মাথায় আঘাত করে মাকে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে অভিযুক্ত ছেলেকে ঘটনাস্থল থেকেই আটক করে।

নাটোর সদর থানার ওসি মুনছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

মতামত দিন