আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

চলন্ত ট্রেনে আগুন, আতঙ্কে যাত্রীদের লাফ-অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল চারমিনার এক্সপ্রেস।

নিজেস্ব প্রতিবেদক:

চলন্ত ট্রেনের ভেতর হঠাৎ ধোঁয়া আর পোড়া গন্ধ—এরপরই শুরু হয় চিৎকার, আতঙ্ক আর হুড়োহুড়ি। কেউ দরজার দিকে ছুটছেন, কেউ জানালা দিয়ে বাইরে তাকাচ্ছেন।

পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে অনেক যাত্রী ঝুঁকি নিয়েই ট্রেন থেকে লাফ দেন।

ভারতের হায়দরাবাদ থেকে চেন্নাইগামী চারমিনার এক্সপ্রেসে রোববার সকালে এই ঘটনা ঘটে। তেলঙ্গানার যাদদ্রী ভুবনগিরি জেলার আলের স্টেশনের কাছাকাছি পৌঁছানোর আগেই ট্রেনের এস-৫ কোচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে যাত্রীরা বিষয়টি বুঝতে পারেননি। তবে অল্প সময়ের মধ্যেই কামরার ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তখন চলন্ত ট্রেন থেকেই লাফিয়ে নিচে নেমে যান।

লোকো পাইলটকে দ্রুত সতর্ক করা হলে ট্রেনটি থামানো হয়। পরে সংশ্লিষ্ট কোচ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো কামরায় ছড়িয়ে পড়ে।

তবে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, ইঞ্জিনিয়ারিং টিম ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এক যাত্রী বলেন, ধোঁয়া ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কামরায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই ট্রেন থামানো হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সূত্র: ওয়াল

মতামত দিন