কমলাপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে নারীর মৃত্যু।
কমলাপুর চলন্ত রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় ভয়াবহ দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় আসমা ভূঁইয়া (৫৫) নামে ওই নারীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি রাজধানীর দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকার বাসিন্দা। স্বামীর নাম মোমিন ভূঁইয়া।
পারিবারিক সূত্র জানায়, সকালে নারায়ণগঞ্জে মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে স্বামীসহ তিনি কমলাপুর স্টেশনে আসেন। ট্রেন ছাড়ার ঠিক আগে দ্রুত উঠতে গিয়ে পা পিছলে প্ল্যাটফর্মে পড়ে যান তিনি। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা আর বাঁচাতে পারেননি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

মতামত দিন