অপরাধ
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালীগঞ্জে ১৫৬২ বোতল ফেনসিডিলসহ দুই চোরাকারবারী গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বড় ধরনের মাদকবিরোধী অভিযানে দুইজন চোরাকারবারীকে আটক করেছে র‍্যাব-৬। শনিবার (২৫ এপ্রিল) ভোরে খানজিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন— আলী আকবর গাজীর ছেলে কামাল হোসেন (৪১) এবং খোরশেদ আলীর ছেলে ইমরান হোসেন (২৯)। দুজনই স্থানীয়ভাবে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

র‍্যাব জানায়, সীমান্তপথে অবৈধভাবে আনা মাদকদ্রব্য ওই দুইজনের বাড়িতে মজুত রাখা হয়েছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে তাদের বাড়ির ভেতর তল্লাশি করে ১৫৬২ বোতল কোরেক্স সিরাপ পাওয়া যায়।

মাদক উদ্ধারের পরপরই দুইজনকে আটক করে র‍্যাব সদস্যরা হেফাজতে নেয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা হিসেবে সাতক্ষীরা সদর থানায় র‍্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ মাসুদুর রহমান। পরে আটক আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মতামত দিন